লিয়াজোঁ কমিটির সঙ্গে শিবিরের বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গঠিত লিয়াজোঁ কমিটির সঙ্গে বৈঠক করেছে ছাত্রশিবির। গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে এ বৈঠক হয়। বৈঠকে ছাত্রশিবির কমিটির কাছে নয় দফা দাবি পেশ করে।বৈঠকে কমিটির পক্ষে নেতৃত্ব দেন লিয়াজোঁ কমিটির প্রধান ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা অধ্যাপক খান তৌহিদ ওসমান। অন্যদিকে ১০ সদস্যের প্রতিনিধিদলে নেতৃত্ব দেন ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি বদিউল আলম। ছাত্রশিবিরের উল্লেখযোগ্য দাবিগুলো হলো, সংঘর্ষে নিহত দুই ছাত্রের হত্যাকারীদের গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি ও বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার, সব মিথ্যা মামলা প্রত্যাহার করে গ্রেপ্তার করা নেতা-কর্মীদের মুক্তি ইত্যাদি।