লীলাকীর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পাঁচ দিনব্যাপী মহানামযজ্ঞ ও অষ্টকালীন লীলাকীর্তন গতকাল বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। গত রোববার সন্ধ্যায় উপজেলার রায়গঞ্জ পৌরসভার ঝাপড়া-মহেশপুর শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভু ও কালাচাঁদ বিগ্রহ মন্দির প্রাঙ্গণে গীতা পাঠ শেষে ঘট স্থাপনের মাধ্যমে এ উৎসব শুরু হয়। গতকাল দুপুরে মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে এ আয়োজন সম্পন্ন হয়। নামযজ্ঞে দেশের বিভিন্ন এলাকার ছয়টি ও লীলাকীর্তনে তিনটি দল অংশগ্রহণ করে। হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের সদস্য স্বপন কুমার রায় বলেন, অনেকের অংশগ্রহণে কীর্তন অনুষ্ঠান মিলনমেলায় পরিণত হয়।