লীলাকীর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ২৪ প্রহরব্যাপী তারকব্রহ্ম মহানামযজ্ঞ ও রাধা-গোবিন্দের অষ্টকালীন লীলাকীর্তন সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের চান্দাইকোনা হালদারপাড়া সর্বজনীন শ্রীশ্রী কালীমাতা মন্দির প্রাঙ্গণে মহাপ্রভুর ভোগ মহোৎসব ও মহন্ত বিদায়ের মধ্য দিয়ে পাঁচ দিনের এ নামযজ্ঞানুষ্ঠান সমাপ্ত হয়। গত মঙ্গলবার শ্রীমদ্ভগবদ গীতা পাঠ ও শ্রীশ্রী ভাগবত পাঠ শেষে গঙ্গা আবাহন, মঙ্গলঘট স্থাপন ও শুভ অধিবাসের মাধ্যমে এ আয়োজন শুরু হয়। এতে দেশের বিভিন্ন এলাকার ১০টি কীর্তনীয়া দল অংশ নেয়। মন্দির কমিটির সভাপতি কমল পাল জানান, ভক্তরা মন ভরে তাঁরা এ আয়োজন উপভোগ করেন। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি