লীলাকীর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ২৪ প্রহরব্যাপী মহানামযজ্ঞানুষ্ঠান ও লীলাকীর্তন সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার কুঞ্জভঙ্গ, দধিমঙ্গল ও মহন্ত বিদায়ের মাধ্যমে এ পুণ্যানুষ্ঠান শেষ হয়েছে। উপজেলার ঘুড়কা ইউনিয়নের সলঙ্গা সর্বজনীন শ্রীশ্রী মহাপ্রভু মন্দিরের আয়োজনে সলঙ্গা উত্তরপাড়ার চিত্তরঞ্জন দত্তের বাড়ির আঙিনায় গত শনিবার সন্ধ্যায় এ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে দেশের বিভিন্ন এলাকার ১০টি দল অংশগ্রহণ করে। উপজেলার বিভিন্ন এলাকার হাজারো ভক্ত এ অনুষ্ঠান উপভোগ করেন।