প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বের সব জীবের মঙ্গল কামনায় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ২৪ প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম মহাযজ্ঞ ও অষ্টকালীন লীলাকীর্তন সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার দুপুরে মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে ছয় দিনের এ আয়োজন সম্পন্ন হয়েছে। শুক্রবার রাতে উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের ব্রহ্মগাছা দাসপাড়ায় এ উৎসব শুরু হয়। হরিনামযজ্ঞে দেশের বিভিন্ন এলাকার ছয়টি ও লীলাকীর্তনে তিনটি দল অংশ নেয়। উপজেলার বিভিন্ন প্রান্তের সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ এ আয়োজন উপভোগ করেন।