লীলাকীর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বশান্তি কামনায় ও মানবজাতির কল্যাণে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ২৪ প্রহরব্যাপী তারকব্রহ্ম শ্রীশ্রী মহানামযজ্ঞ ও শ্রীশ্রী রাধাগোবিন্দের অষ্টকালীন লীলাকীর্তন সম্পন্ন হয়েছে। গতকাল রোববার উপজেলার ধানগড়া ইউনিয়নের রায়গঞ্জ সর্বজনীন শ্রীশ্রী শিব দুর্গামন্দির প্রাঙ্গণে দধিমঙ্গল ও মোহন্ত বিদায়ের মাধ্যমে সাত দিনের এ আয়োজন শেষ হয়। গত ২৬ জানুয়ারি শ্রীমদ্ভাগবত গীতা পাঠ শেষে মঙ্গলঘট স্থাপন ও শুভ অধিবাস কীর্তনের মাধ্যমে এ উৎসব শুরু হয়। দেশের বিভিন্ন এলাকার ছয়টি দল নামসুধা ও তিনটি দল লীলাকীর্তন পরিবেশন করে।