প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ১৬ দিনব্যাপী মহানামযজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলাকীর্তন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলার রায়গঞ্জ পৌরসভার ধানগড়া সর্বজনীন শ্রীশ্রী হরিবাড়ি নাটমন্দিরে কুঞ্জভঙ্গ, দধিমঙ্গল, মোহন্ত বিদায় ও মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে পাঁচ দিনের এ আয়োজন শেষ হয়। গত শনিবার শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ, মঙ্গলঘট স্থাপন ও শুভ অধিবাসের মাধ্যমে এ উৎসব শুরু হয়। দেশের বিভিন্ন এলাকার ছয়টি দল নামসুধা ও তিনটি দল লীলাকীর্তন পরিবেশন করে।