লীলাকীর্তন সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দধি মঙ্গল ও মোহন্ত বিদায়ের মধ্য দিয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ১৬ প্রহরব্যাপী মহানামযজ্ঞানুষ্ঠান ও শ্রীশ্রী রাধাগোবিন্দের অষ্টকালীন লীলাকীর্তন সম্পন্ন হয়েছে। উপজেলার ধানগড়া ইউনিয়নের ঝাপড়া পালপাড়া সর্বজনীন জয় দুর্গামন্দির প্রাঙ্গণে গতকাল সকালে নানা মঙ্গলাচারের মধ্য দিয়ে শেষ হয় ছয় দিনের এই মিলনমেলা। গত ২৫ জানুয়ারি ‘দেশমাতৃকার ও বিশ্বজননীর সকল জীবের শান্তি ও মঙ্গল কামনায়’ বার্ষিক এই উৎসব শুরু হয়। উৎসবে দিনাজপুর, বগুড়া ও সিরাজগঞ্জ জেলার ছয়টি দল নামকীর্তন এবং বগুড়া ও সিরাজগঞ্জের তিনটি দল লীলাকীর্তন পরিবেশন করে। এ উপলক্ষে মন্দির প্রাঙ্গণে ছয় দিনের বারোয়ারি মেলার আয়োজন করা হয়। উপজেলা সদর মহিলা কলেজের প্রভাষক তাপস কুমার পাল বলেন, বছরের এই সময়ে এলাকা জমজমাট হয়ে ওঠে।