লুকোচুরি খেলতে গিয়ে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহপাঠীদের সঙ্গে লুকোচুরি খেলতে গিয়ে বুধবার সকালে নওগাঁর ধামুরহাট উপজেলার ভেড়ম উচ্চবিদ্যালয় মাঠে পরিত্যক্ত একটি শেলেফর নিচে চাপা পড়ে আহাদ বাবু (৬) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় ওই শেলেফর নিচে চাপা পড়ে সাজু নামের আরেক ছাত্র গুরুতর আহত হয়েছে। নিহত আহাদ বাবু স্থানীয় ভেড়ম গ্রামের বেলাল হোসেনের ছেলে। তারা ভেড়ম ব্র্যাক স্কুলের শিশুশ্রেণীর শিক্ষার্থী। আহত সাজুকে ধামুরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ভেড়ম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান জানান, দীর্ঘদিন আগে নষ্ট হয়ে যাওয়া বিদ্যালয়ের ওই শেল্ফটি পরিত্যক্ত হিসেবে মাঠের মাছখানে রাখা ছিল। বুধবার সকাল সাড়ে নয়টার দিকে বিদ্যালয়-সংলগ্ন ব্র্যাক স্কুলের শিশুশ্রেণীর শিক্ষার্থীদের কোনো ক্লাস না থাকায় তারা মাঠে লুকোচুরি খেলতে আসে। এ সময় পরিত্যক্ত ওই শেলেফর ওপরে ও নিচে লুকাতে গিয়ে কয়েকজন শিক্ষার্থী চাপা পড়ে। বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কিন্তু হাসপাতালে পৌঁছার আগেই আহাদ বাবুর মৃত্যু হয়।