লুক্সেমবুর্গের অনারারি কনসাল নাসরীন জমির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের শীর্ষস্থানীয় ডিজাইনার ও নারী উদ্যোক্তা নাসরীন জমিরকে ঢাকায় অনারারি কনসাল নিয়োগ করেছে লুক্সেমবুর্গ সরকার। নাসরীন জমির অ্যান্ড অ্যাসোসিয়েটসের প্রতিষ্ঠাতা এবং ব্যবস্থাপনা পরিচালক নাসরীন বিশ্বের বুকে ‘মেড ইন বাংলাদেশ’ ও ‘ডিজাইনড ইন বাংলাদেশ’ ধারণাকে প্রতিষ্ঠা করায় অগ্রণী ভূমিকা রেখেছেন। তিনি বলেছেন, বাণিজ্য, উচ্চশিক্ষাসহ সম্ভাব্য সব কটি ক্ষেত্রে উভয় দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের চেষ্টা করবেন। বিজ্ঞপ্তি।