প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা প্রকৌশলী অজয় কুমার সরকারের ব্যক্তিগত তহবিল থেকে গতকাল শনিবার স্থানীয় ১২ মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে লুঙ্গি ও পাঞ্জাবি বিতরণ করা হয়েছে। সকালে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে ওই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সাংসদ মোতাহার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেন, উপজেলা প্রকৌশলী অজয় কুমার সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক প্রমুখ।