লুঙ্গির ওপর নিষেধাজ্ঞা নিয়ে হাইকোর্টের রুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর অভিজাত এলাকা বারিধারায় লুঙ্গি পরে চলাফেরা করা এবং রিকশা চালানোর ওপর বিধিনিষেধ আরোপে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়েছেন হাইকোর্ট।গতকাল মঙ্গলবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে ওই আদেশ দেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ রায় জানান, ইংরেজি দৈনিক ডেইলি স্টার-এ ৩ এপ্রিল প্রকাশিত এ-সংক্রান্ত প্রতিবেদন আমলে নিয়ে আদালত এ রুল জারি করেন। চার সপ্তাহের মধ্যে পুলিশের গুলশান জোনের ডিসি, গুলশান থানার ওসিসহ বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে।অভিযোগ রয়েছে, সম্প্রতি বারিধারা সোসাইটি এলাকায় রিকশাচালকদের লুঙ্গি পরে চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর প্রতিবাদে ফেসবুকের মাধ্যমে সংগঠিত হয়ে কিছু তরুণ গত শনিবার বারিধারা এলাকায় লুঙ্গি পরে প্রতিবাদ শোভাযাত্রার চেষ্টা করে।