লুটপাট, অগ্নিসংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের বাড়িঘরে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে।
গতকাল বুধবার সকালে উপজেলার কাশিনগর ইউনিয়নের বসন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, বসন্তপুর গ্রামের মন্তু মিয়ার সঙ্গে একই গ্রামের আলী হোসেন গংয়ের জমি নিয়ে বিরোধ ছিল। গতকাল বুধবার সকালে একদল দুর্বৃত্ত মন্তু মিয়ার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট এবং পরে লুটের মালপত্রে অগ্নিসংযোগ করে। চৌদ্দগ্রাম থানার এসআই রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি