প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) অভিযোগ করেছে, সরকার ‘লুটপাটের’ স্বার্থেই নতুন করে গ্যাসের দাম বাড়ানোর চক্রান্ত করছে। ‘গ্যাস-বিদ্যুৎ-কেরোসিন-ডিজেলের মূল্যবৃদ্ধির চক্রান্তের’ প্রতিবাদে গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে সিপিবি ও বাসদ আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ অভিযোগ করা হয়।
সমাবেশে বক্তৃতা দেন বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, সিপিবির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ। বিজ্ঞপ্তি।