লুটেরা ও আগুন-সন্ত্রাসীরা যাতে ক্ষমতায় আসতে না পারে, দেশবাসীকে সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে আওয়ামী লীগের জাতীয় কমিটির বৈঠকে সূচনা বক্তব্য দেন। ঢাকা, ০৪ ডিসেম্বর। ছবি: ফোকাস বাংলা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে আওয়ামী লীগের জাতীয় কমিটির বৈঠকে সূচনা বক্তব্য দেন। ঢাকা, ০৪ ডিসেম্বর। ছবি: ফোকাস বাংলা

খুনি, আগুন-সন্ত্রাসী, গ্রেনেড হামলাকারী ও এতিমের টাকা লুটকারীরা যাতে ক্ষমতায় আসতে না পারে, সে ব্যাপারে সজাগ থাকার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘দেশবাসীর প্রতি আমার আহ্বান, আগুন-সন্ত্রাসী, গ্রেনেড হামলাকারী, এতিমের অর্থ আত্মসাৎকারী, সুদখোর ও ঘুষখোরেরা যাতে ক্ষমতায় আসতে না পারে, সে ব্যাপারে সতর্ক থাকুন।’

প্রধানমন্ত্রী আজ বুধবার তাঁর সরকারি বাসভবন গণভবনে ক্ষমতাসীন আওয়ামী লীগের জাতীয় কমিটির বৈঠকে সূচনা বক্তব্যে এ কথা বলেন।

আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে, তখন দেশ এগিয়ে যায় ও মর্যাদা অর্জন করে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জিয়াউর রহমান ও তাঁর স্ত্রী খালেদা জিয়ার মতো অন্যদের আমলে দেশের কোনো উন্নয়ন হয়নি। তিনি বলেন, ‘বরং বিএনপি যখন ক্ষমতায় এসেছে, তখন দেশ সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, দুর্নীতি ও দুর্ভিক্ষের দিকে এগিয়ে গেছে।’

খালেদা জিয়াকে সন্ত্রাসবাদের গডফাদার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আগুন-সন্ত্রাসের মাধ্যমে নিরীহ মানুষদের হত্যা করার চেয়ে বড় কোনো সন্ত্রাস নেই। খালেদা জিয়ার নির্দেশে পরিচালিত আগুন-সন্ত্রাসে পুলিশ সদস্যসহ প্রায় ৫০০ লোক নিহত এবং ৩ হাজারের বেশি আহত হয়েছে।’