লুটেরারা ফরমালিন নিয়ে শরীরে বিষ ঢোকাচ্ছে: সিপিবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লুটেরারা খাদ্যদ্রব্যে ফরমালিন দিয়ে মানুষের শরীরে বিষ ঢোকাতে দ্বিধা করছে না। কেবল মুনাফা অর্জনের জন্য এই গোষ্ঠী মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে।
গতকাল শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সেগুনবাগিচা শাখা আয়োজিত সমাবেশে বক্তারা এসব কথা বলেন। গুম-খুন বন্ধ, গ্যাস-বিদ্যুত্ ও পানির দাবি এবং ফরমালিন ও ভেজালমুক্ত খাবার সরবরাহের দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়।
সিপিবির নেতা পুষ্পেন রায়ের সভাপতিত্বে সমাবেশে রুহিন হোসেন, সাজেদুল হক প্রমুখ বক্তব্য দেন।