লুণ্ঠনের সংস্কৃতি বর্জন করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমান অধিকার ভোগ করতে হলে ন্যায় ও ন্যায্যতার সংস্কৃতি প্রতিষ্ঠা করতে হবে। রাজনৈতিক সংস্কৃতিতে সবার সদিচ্ছা ও জবাবদিহি থাকতে হবে। দুর্নীতি না করার সংস্কৃতি লালন করতে হবে। শুধু উন্নয়ন করলেই হবে না। জাতীয় উন্নয়নে সবার সম-অংশীদারত্ব ও ভোগের সুযোগ থাকতে হবে। লুণ্ঠনের সংস্কৃতি বর্জন করতে হবে।
গতকাল সোমবার সাতক্ষীরা অফিসার্স ক্লাবে স্বদেশ এবং আইন ও সালিশ কেন্দ্র (আসক) আয়োজিত সাতক্ষীরা জেলার ‘উন্নয়ন অন্বেষণ ও রাজনৈতিক স্থিতিশীলতা’ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক তত্ত্ববধায়ক সরকারের উপদেষ্টা ও আসকের নির্বাহী পরিচালক সুলতানা কামাল এসব কথা বলেন।
সভায় বক্তব্য দেন মানবাধিকারকর্মী সুপ্রিয় চক্রবর্তী, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবু আহমেদ, জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, জেলা হিন্দু বৌদ্ধ িখষ্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজিত সাধু, জেলা ন্যাপের সভাপতি কাজী সাইদুর রহমান প্রমুখ। সভায় সাংবাদিক, শিক্ষক, বেসরকারি সংস্থার প্রতিনিধি, রাজনীতিক ও ব্যবসায়ীরা অংশ নেন।