লুণ্ঠিত মালামালসহ গাড়িচালক আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় লুণ্ঠিত মালামালসহ এক গাড়িচালককে আটক করেছে পুলিশ। আটক গাড়িচালক কমলগঞ্জে ডাকাতি-সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। গত বুধবার রাতে কমলগঞ্জ থানা পুলিশ থানার পার্শ্ববর্তী রাস্তা থেকে আছকির মিয়া (৩২) নামের ওই চালককে গ্রেপ্তার করে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উদ্ধার করা মালামাল প্রদর্শনকালে কমলগঞ্জ থানার এসআই সৈয়দ মাহবুবুর রহমান জানান, আটক গাড়িচালক আছকির মিয়ার কাছ থেকে দুই জোড়া স্বর্ণের বালা, তিনটি ক্যামেরা, একটি দুরবিন, পাঁচটি বিদেশি হাতঘড়ি, একটি ধারালো বিদেশি ছোরা ও ২০ হাজার টাকা উদ্ধার করা হয়। তাঁর বাড়ি কমলগঞ্জ থানার প্রবেশপথের দেড় শ গজ সামনে চণ্ডীপুর গ্রামে।