লুত্ফুজ্জামান বাবর রিমান্ড শেষে কারাগারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবরকে পাঁচ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।লুত্ফুজ্জামান বাবরকে পাঁচ দিনের রিমান্ড শেষে গতকাল শনিবার দুপুরে ব্যাপক পুলিশি নিরাপত্তায় হবিগঞ্জ মুখ্য বিচারিক আদালতে হাজির করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আদালতের হাকিম শহীদুল আমিন তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।মামলার তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, কিবরিয়া হত্যাকাণ্ডের আরও তথ্য উদ্ঘাটনে তাঁরা সক্ষম হয়েছেন।এই নিয়ে দুই দফায় লুত্ফুজ্জামান বাবরকে ১১ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলো।২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে দলীয় এক সমাবেশে গ্রেনেড হামলায় কিবরিয়াসহ আওয়ামী লীগের পাঁচ নেতা-কর্মী নিহত হন।