লুৎফর আবারও মেয়র নির্বাচিত

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত লুৎফর রহমান৷ ভোট গণনা শেষে লন্ডনের স্থানীয় সময় গত শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে তঁাকে বিজয়ী ঘোষণা করা হয়৷ বিবিসি ও দ্য গার্ডিয়ান৷
লুৎফর রহমানের এ বিজয়ে লন্ডনপ্রবাসী বাঙালিরা উল্লাসে ফেটে পড়েন৷ ফলাফল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় লুৎফর রহমান বলেন, ‘কাউন্সিলের জনগণ আমার প্রতি আস্থা রেখেছেন৷ আমাকে ভোট দিয়ে বিজয়ী করেছেন৷ আমার ব্যক্তিগত নয়, এ বিজয় কাউন্সিলের সব জনগণের৷ তাঁদের কাছে আমার দায়বদ্ধতা আরও বেড়ে গেল৷ তঁাদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করছি।’
ব্রিটেনে সরাসরি ভোটে নির্বাচিত ১৩ জন মেয়রের মধ্যে লুৎফর রহমানই একমাত্র এশীয়, অন্যরা সবাই শ্বেতাঙ্গ৷ কাউন্সিল নির্বাচনে জাতীয়ভাবে এগিয়ে আছে লেবার পার্টি৷ দ্বিতীয় স্থানে আছে কনজারভেটিভ পার্টি৷ তৃতীয় স্থানে রয়েছে ইউকেআইপি৷
লুৎফর পান ৩৭ হাজার ৩৯৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী লেবার পার্টির জন বিগস পান ৩৪ হাজার ১৪৩ ভোট৷ লুৎফরের বিরুদ্ধে বাংলাদেশি ও সোমালি জনগোষ্ঠীর প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছিল৷ তবে তদন্তে প্রমাণ মেলেনি৷