লুৎফর রহমানের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইএফআইসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান বাদল, তাঁর স্ত্রী সোমা আলম ও শ্যালক আহসান ইমামের ব্যাংক হিসাব স্থগিত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআর একই সঙ্গে তাঁদের একক বা যৌথ প্রতিষ্ঠানের নামে থাকা অর্থের তথ্যও তলব করেছে।খোন্দকার ইব্রাহিম খালেদের নেতৃত্বে পুঁজিবাজার তদন্ত কমিটির প্রতিবেদনে বিভিন্নভাবে তাঁদের জড়িত থাকার তথ্য এসেছে। এই তদন্ত প্রতিবেদন ধরে এনবিআর লুৎফর রহমান বাদলসহ তাঁর পরিবারের আয়কর পরীক্ষা করে দেখতে এ ব্যবস্থা নিয়েছে বলে জানা গেছে।লুৎফর রহমানের পরিবারের ব্যাংক হিসাব স্থগিতাদেশের নির্দেশে এনবিআর তাদের হিসাবের সর্বশেষ স্থিতিও জানতে চেয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে এই নির্দেশ একাধিক ব্যাংকে পৌঁছেছে বলে জানা গেছে। এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেলের একজন উপমহাপরিচালক চিঠিতে স্বাক্ষর করেন।