প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর খিলগাঁও থানার উত্তর গোড়ান সিপাইবাগ এলাকার লুৎফুন্নাহার বীথি গত বছর ইডেন মহিলা কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে এমএ পাস করেছেন। চাকরিজীবনে প্রবেশের জন্য প্রস্তুতিও নিচ্ছিলেন তিনি। কিন্তু হঠাৎ জানতে পারেন, তিনি কিডনি রোগে আক্রান্ত। বর্তমানে বারডেম হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকেরা জানিয়েছেন, লুৎফুন্নাহারের দুটি কিডনিই অকেজো হয়ে যাচ্ছে। জরুরি অন্তত একটি কিডনি প্রতিস্থাপন করা দরকার। কিন্তু কিডনি প্রতিস্থাপনের ব্যয়ভার বহন করা লুৎফুন্নাহারের বাবার পক্ষে সম্ভব নয়। তাই তিনি সমাজের সহূদয় ও বিত্তবান মানুষের কাছে আর্থিক সাহায্য চেয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: কামরুন নাহার, সঞ্চয়ী হিসাব নম্বর: ১০১-১০১-২০০০২৯, ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড, মতিঝিল শাখা, ঢাকা। মুঠোফোন: ০১৯২২১৯৫২৩। বিজ্ঞপ্তি।