পড়াশোনা শেষ করে চাকরিজীবনে প্রবেশের প্রস্তুতি নিচ্ছিলেন রাজধানীর খিলগাঁও এলাকার বাসিন্দা লুৎফুন্নাহার। কিন্তু হঠাৎ থমকে গেল তাঁর চলার পথ। গত বছর ইডেন কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর (এমএসএস) পাস করা লুৎফুন্নাহার জানতে পারলেন, তাঁর দুটি কিডনিই নষ্ট হওয়ার পথে। তাঁর দুই চাখে এখন শুধুই হতাশা। তিনি বারডেম হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকেরা বলেছেন, জরুরি ভিত্তিতে অন্তত একটি কিডনি প্রতিস্থাপন না হলে লুৎফুন্নাহারকে বাঁচনো যাবে না। এ জন্য দরকার অনেক টাকা। কিন্তু তাঁর বাবা হোসেন আহমেদের পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয়। তিনি সমাজের হূদয়বান ও বিত্তবান ব্যক্তিদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: কামরুন নাহার, সঞ্চয়ী হিসাব নম্বর: ১০১-১০১-২০০০২৯, ডাচ্ বাংলা ব্যাংক লিমিটেড, দিলকুশা শাখা, ঢাকা। মুঠোফোন নম্বর-০১৯২২১৯১৫২৩। বিজ্ঞপ্তি।