লুৎফুল হাই সাচ্চুর কুলখানি অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সাংসদ ও বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি লুৎফুল হাই সাচ্চুর কুলখানি গতকাল শুক্রবার বিকেলে সংসদ ভবনের পাশে এমপি হোস্টেল চত্বরে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। স্পিকার মো. আবদুল হামিদ, মন্ত্রিপরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, হুইপ, সাংসদ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, জাতীয় সংসদের কর্মকর্তা-কর্মচারী ও মরহুমের পরিবারের সদস্যরা এতে অংশ নেন। বাসস।