লে. কর্নেল আজাদের জানাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) গোয়েন্দাপ্রধান লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদের জানাজা অনুষ্ঠিত হয়েছে র‍্যাব সদর দপ্তরে। এর আগে তাঁর মরদেহে সামরিক কায়দায় শ্রদ্ধা ও সশস্ত্র সালাম জানানো হয়। এ সময় সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি ও ডিজি র‍্যাব উপস্থিত ছিলেন। ছবি: কামরুল হাসান

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) গোয়েন্দাপ্রধান লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদের জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বাদ জুমা প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে। এরপর বেলা তিনটায় তাঁর মরদেহ উত্তরায় র‍্যাব সদর দপ্তরে নেওয়া হয়। সেখানে তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) গোয়েন্দাপ্রধান লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদের জানাজা অনুষ্ঠিত হয়েছে র‍্যাব সদর দপ্তরে। এর আগে তাঁর মরদেহে সামরিক কায়দায় শ্রদ্ধা ও সশস্ত্র সালাম জানানো হয়। এ সময় সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি ও ডিজি র‍্যাব উপস্থিত ছিলেন। ছবি: কামরুল হাসান
র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) গোয়েন্দাপ্রধান লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদের জানাজা অনুষ্ঠিত হয়েছে র‍্যাব সদর দপ্তরে। এর আগে তাঁর মরদেহে সামরিক কায়দায় শ্রদ্ধা ও সশস্ত্র সালাম জানানো হয়। এ সময় সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি ও ডিজি র‍্যাব উপস্থিত ছিলেন। ছবি: কামরুল হাসান

জানাজায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের মহাপরিদর্শক শহীদুল হক, র‍্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ ও লে কর্নেল আজাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
র‍্যাবের গণমাধ্যম শাখার সহকারী পরিচালক মিজানুর রহমান প্রথম আলোকে, র‍্যাব সদর দপ্তর থেকে লে. কর্নেল আজাদের লাশ বনানীর সামরিক কবরস্থানে নেওয়া হবে। আজ বিকেলে সেখানে তাঁর দাফন করা হবে।
গত শনিবার সিলেটের দক্ষিণ সুরমায় জঙ্গি আস্তানার কাছে বোমা বিস্ফোরণে গুরুতর আহত হন আবুল কালাম আজাদ। বিস্ফোরিত বোমার স্প্লিন্টার তাঁর বাঁ চোখের ভেতর ঢুকে গিয়েছিল। প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর কয়েক দফা অস্ত্রোপচার করা হয়। সেখান থেকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় রোববার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে তিনি মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ওই হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে বুধবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে ঢাকায় এনে সিএমএইচের আইসিইউতে ভর্তি করা হয়। গতকাল বৃহস্পতিবার রাত ১২টার পরে সিএমএইচের চিকিৎসকেরা র‍্যাবের গোয়েন্দাপ্রধান আবুল কালাম আজাদকে মৃত ঘোষণা করেন। সেখান থেকে আজ সকালে তাঁর লাশ ঢাকা মেডিকেল কলেজে ময়নাতদন্তের জন্য আনা হয়। সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত লাশের ময়নাতদন্ত করা হয়।