লেক দূষণমুক্ত করার কর্মসূচি উদ্বোধন

পরিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষিত গুলশান-বারিধারা-বনানী লেক দূষণমুক্ত করার কর্মসূচির উদ্বোধন করা হয়েছে গতকাল শনিবার। এ উপলক্ষে এলাকায় শোভাযাত্রাও হয়েছে।
প্রধান অতিথি হিসেবে দূষণমুক্ত কর্মসূচির উদ্বোধন করেন পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। সচেতনতামূলক শোভাযাত্রা হয়েছে গুলশান এলাকার বিভিন্ন সড়ক ও বারিধারা লেকসাইড পার্ক পর্যন্ত। এ ছাড়া গুলশান সিটি করপোরেশন মার্কেটের সামনে সমাবেশ হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মো. রইছুল আলম মণ্ডলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন পরিবেশমন্ত্রী, পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব সফিকুর রহমান পাটোয়ারি, তথ্য মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাংসদ রহমত উল্লাহ, সাবেক প্রধান নির্বাচন কমিশনার শামসুল হুদা, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আবদুল মুয়ীদ চৌধুরী প্রমুখ।