লেখক-ব্লগার হত্যায় জামায়াতের সংশ্লিষ্টতা আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নেতারা বলেছেন, প্রকাশক ফয়সল আরেফিনসহ সব মুক্তমনা লেখক-ব্লগার হত্যাকাণ্ডের সঙ্গে জামায়াতে ইসলামীর সংশ্লিষ্টতা আছে। সংগঠনটি যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে এ হত্যাকাণ্ড ঘটাতে পারে। গোয়েন্দা সংস্থাকে তা তদন্ত করতে হবে।
গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন ওয়ার্কার্স পার্টির নেতারা। দলটির ঢাকা মহানগর শাখা এ সমাবেশের আয়োজন করে।
সমাবেশে বক্তারা বলেন, গত রোববার রাতে অজ্ঞাত মুঠোফোন নম্বর থেকে ওয়ার্কার্স পার্টির নেতা বাপ্পাদিত্য বসুকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। ফয়সল আরেফিনসহ সব মুক্তমনা লেখক ও ব্লগার হত্যাকাণ্ডের বিচার না হলে প্রশ্নবিদ্ধ হবে দেশে আইনের শাসন। এ ব্যাপারে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
ওয়ার্কার্স পার্টির মহানগর সভাপতি আবুল হোসাইনের সভাপতিত্বে সমাবেশে সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিসুর রহমান, আমিরুল হক প্রমুখ বক্তব্য দেন। বিজ্ঞপ্তি