বইমেলা এলেই গর্জে ওঠেন লেখকেরা। তাঁদের বইয়ের আলোচনা-প্রচারণায় সরব থাকে অনলাইন-অফলাইন দুই জগৎই। লেখকেরা আমাদের আদর্শ, সমাজের দর্পণ। তাই তাঁদের দেখানো পথে অন্যান্য শ্রেণি-পেশার মানুষ প্রচারণা চালালে কেমন হতো তা-ই কল্পনা করার চেষ্টা করেছেন আদনান মুকিত
আজ বেরিয়েছে
সবার প্রিয় দেশি মুরগি
লালীর নতুন তিনটি ডিম
ফুরিয়ে যাওয়ার আগেই সংগ্রহ করুন
শুরু আছে শেষ নাই ভ্যারাইটিজ স্টোর
কল্যাণপুর
সাড়া জাগানো মাংসবিক্রেতা
সুরুজ মিয়ার
নতুন অফার
দেশি মুরগি ২০০ টাকা
ফার্মের মুরগি ১৮০ টাকা
সুরুজ মিয়ার মাংস বিতান
দোকান নম্বর ৬৯, কসাইটুলি
ডা. হাতুড়েসিংহ
সর্বরোগ বিশারদ, নিরাময় ক্লিনিক, ঢাকা
বন্ধুরা, আজ চেম্বারে আছি। থাকব সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। কথা হবে, হবে সেলফি। আর রোগী দেখা? সে তো থাকছেই। সঙ্গে বিশেষ আকর্ষণ—আমার অটোগ্রাফসহ প্রেসক্রিপশন।
ফেব্রুয়ারি মাস উপলক্ষে থাকছে বিশেষ ছাড়
ভিজিট ৮০০ (নতুন রোগী)
৬০০ (পুরোনো রোগী)
রিপোর্ট দেখা ২০০ (রিপোর্ট খারাপ হলে ২৫% ছাড়)
আজই আসুন।
এবারের বইমেলায়
এ সময়ের তুমুল জনপ্রিয় শক্তিমান মুখোশ বিক্রেতা
শামসু মিয়ার
চারটি ভিন্নধর্মী মুখোশ
ক্রেতা-বিক্রেতা, পুলিশ, লেখক-প্রকাশক সবার প্রথম পছন্দ
মেলার বেস্টসেলার
মেলায় ঢোকার আগেই সংগ্রহ করুন। ধুলা থেকে বাঁচুন।
শামসু মাস্ক শপ
মেলার আশপাশেই
এই বসন্তে
তরুণ উদীয়মান সবজিবিক্রেতা
বাদল মিয়ার
৫০০০ কপি নিঃশেষ
দ্বিতীয় সংস্করণ এখন বাজারে
তরতাজা সবজি বিতান
কারওয়ান বাজার, ঢাকা