লেখকদের মিলনমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের গ্রন্থবিপণি বাতিঘর আয়োজিত অমর একুশে বইমেলা ২০১৫ উপলক্ষে প্রকাশিত বইপরিচিতি ও লেখক-পাঠক আড্ডা আনুষ্ঠানিকতাকে ছাপিয়ে হয়ে উঠেছে লেখকদের মিলনমেলা। গতকাল সকাল সাড়ে ১০টায় প্রেসক্লাব ভবনের বাতিঘরে অনুষ্ঠিত এ আয়োজনের শুরুতে কথাসাহিত্যিক কামরুজ্জামান জাহাঙ্গীরের অকাল মৃত্যুতে শোক জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর মুক্ত আলোচনায় সাহিত্যকর্মীরা নিজেদের বই প্রকাশের অভিজ্ঞতা তুলে ধরেন। এ সময় তাঁরা বই বিপণনের সংকট কাটিয়ে ওঠার পাশাপাশি বাংলাদেশের প্রকাশনা শিল্পের সম্ভাবনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। কোনো বই প্রকাশের আগে তা যথাযথভাবে সম্পাদিত হওয়ার বিষয়টিও তাঁদের আলোচনায় স্থান পায়। মোজাম্মেল মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বাতিঘরের স্বত্বাধিকারী দীপঙ্কর দাশ।