প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরে মূর্ধন্য প্রকাশনীর উদ্যোগে লেখক-পাঠক-প্রকাশকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার রাতে নাটোর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রকাশনা জগতের নানা বিষয়ে আলোচনা হয়। এ সময় উপস্থিত প্রকাশক ও নাটোরের লেখকেরা বই প্রকাশের ক্ষেত্রে নানা সমস্যা এবং তা থেকে উত্তরণের বিষয় নিয়ে আলোচনা করেন। আলোচনায় অংশ নেন মূর্ধন্য প্রকাশনীর প্রকাশক সঞ্জয় মজুমদার, কবি ও ছড়াকার কামাল খাঁ, কবি-প্রাবন্ধিক তৌহিদ ইমাম, নাটোর প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম, যমুনা টেলিভিশনের নাটোর প্রতিনিধি নাজমুল হাসান, লেখক গণেশ পাল, ইঙ্গিত থিয়েটারের সুখময় রায়।