লেখনীতে বঙ্গবন্ধুকে তুলে ধরতে হবে নতুন প্রজন্মের কাছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশসহ সমগ্র পৃথিবীর অহংকার। তাঁর বিশাল রাজনৈতিক প্রজ্ঞা, বিচক্ষণতা ও মানুষের প্রতি ভালোবাসা তাঁকে বিশ্বনেতার আসনে সমাসীন করেছে। সারা জীবন খেটে খাওয়া মানুষের পক্ষে লড়াই করে বাঙালির অবিসংবাদিত নেতা হিসেবে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তাঁর আদর্শ ধারণ করে সোনার বাংলা গড়ে তুলতে সাহিত্যকর্মীদের কাজ করতে হবে। লেখনীর মাধ্যমে নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুকে তুলে ধরতে হবে।

সাহিত্য সংগঠন মোবাইল পাঠাগারের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদতবার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে কবিতা পাঠ ও আলোচনা সভায় বক্তারা সাহিত্যকর্মীদের প্রতি এ আহ্বান জানিয়েছেন। গত শনিবার রাতে সিলেট নগরের ইলেকট্রিক সাপ্লাই রোড এলাকার মেট্রোপলিটন ল কলেজের মোবাইল পাঠাগার মিলনায়তনে আলোচনা সভা হয়।

কলাম লেখক বেলাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন এম এ মালিক। সাহিত্যকর্মী তাসলিমা খানমের সঞ্চালনায় সভায় প্রবীণ ক্রীড়া সাংবাদিক আলী আশরাফ চৌধুরী, সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সহসভাপতি সাংবাদিক-সংগঠক সেলিম আউয়াল, জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. মিসবাহ উদ্দিন, বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক মো. সাজ্জাদুর রহমান, কলাম লেখক আবদুল হক, কবি এখলাসুর রহমান আলোচনায় অংশ নেন।

পঠিত লেখার ওপর আলোচনা করেন কবি মাহফুজ জোহা। লেখা পাঠে অংশ নেন কবি তারেশ কান্তি তালুকদার, কবি কামাল আহমদ, কৃষি ব্যাংকের কর্মকর্তা জয়নাল আবেদীন বেগ, কবি পৃথ্বিশ চক্রবর্তী, সৈয়দ মুক্তাদা হামিদ ও মো. আবদুল বাছিত।

স্মরণসভা ও দোয়া মাহফিল

বঙ্গবন্ধুর ৪২তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস সামনে রেখে শনিবার রাতে সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শাহি ঈদগাহ এলাকার হাজারীবাগের একটি বাস ভবনে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগরের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান।

ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি এম এ মুগনীর সভাপতত্বে ও সাধারণ সম্পাদক মো. কুতুব উদ্দিনের সঞ্চালনায় সভায় মুক্তিযোদ্ধা আবদুল খালিক, নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসাইন, শ্রমবিষয়ক সম্পাদক মো. জুবের খান বক্তব্য দেন। সভা শেষে হাজারীবাগ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুহিবুর রহমানের পরিচালনায় দোয়া অনুষ্ঠিত হয়।