লেখাকে সমাজের দায় হিসেবে গ্রহণ করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কথাসাহিত্যিক হাসান আজিজুল হক বলেছেন, ‘আমি বিশ্বাস করি না ধমক দিয়ে একজন সাহিত্যিক, কবি, লেখককে থামিয়ে রাখা যায়। যদি রাখা যায়, তাহলে বুঝতে হবে তা স্বার্থের বেড়াজালে আবদ্ধ।’
হাসান আজিজুল হক লেখকদের উদ্দেশে বলেন, লেখাকে অবসরের বিনোদন প্রসাধনী বলে মনে করবেন না। মনে করবেন, লেখা আপনার দায়। দেশ, জাতি ও সমাজের এই দায় নিয়ে আপনাকে লিখতে হবে।
গতকাল শনিবার রাজশাহী নগরের একটি কমিউনিটি সেন্টারে রাজশাহী সাহিত্য পরিষদ আয়োজিত ‘রানার লেখক সম্মেলন’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
রাজশাহী সাহিত্য পরিষদের সভাপতি জাহাঙ্গীর আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন কবি জুলফিকার মতিন, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ওসমান গণি তালুকদারসহ স্থানীয় কবি ও সাহিত্যিকেরা।
সম্মেলনের দ্বিতীয় পর্বে ‘বাংলা কথাসাহিত্য ও নাটক’বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়।
তৃতীয় অধিবেশনে ‘বাংলা কবিতা’ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চতুর্থ পর্বে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়। এ বছর যাঁরা পুরস্কার ও সম্মাননা পেয়েছেন, তাঁরা হলেন হারুন-অর-রশীদ, সুলতানা মোসতাফা, সাইফুদ্দিন চৌধুরী, খসবর আলী, আবেদা সুলতানা, ফাল্গুনী রানী চক্রবর্তী ও চন্দন আনোয়ার।
পঞ্চম অধিবেশনে মুক্ত আলোচনা এবং শেষ পর্বে কবিদের স্বরচিত কবিতা পাঠের আয়োজন করা হয়।