লেখাজোখা কর্মশালা শুরু হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গল্পের ছলে শিক্ষার্থীদের লেখা ও আঁকার কলাকৌশল বলছেন আনিসুল হক, প্রথম আলো
গল্পের ছলে শিক্ষার্থীদের লেখা ও আঁকার কলাকৌশল বলছেন আনিসুল হক, প্রথম আলো

হরলিক্স ও কিশোর আলোরআয়োজনে চলছে স্বপ্নের গল্প প্রতিযোগিতা। এর প্রস্তুতির অংশ হিসেবে দেশের ২০টি স্কুলে লেখা ও আঁকার একটি কর্মশালার আয়োজন করা হয়েছে। গতকাল রোববার ঢাকায় কলাবাগানের লেক সার্কাস বালিকা উচ্চবিদ্যালয়ের মাঠে ‘লেখাজোখা’ শিরোনামের এই কর্মশালার প্রথম আয়োজন অনুষ্ঠিত হয়। এতে সাত শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। কর্মশালায় গল্পের ছলে শিক্ষার্থীদের লেখা ও আঁকার বিভিন্ন কলাকৌশল বিষয়ে আলোচনা করেন কিশোর আলো সম্পাদক আনিসুল হক ও শিল্পী বিপুল শাহ্। এ সময় উপস্থিত ছিলেন লেক সার্কাস বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তফা কামাল ও কিশোর আলোর নির্বাহী সম্পাদক সিমু নাসের। আজ দুপুর ১২টায় রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজে লেখাজোখা কর্মশালা অনুষ্ঠিত হবে।

তোমার গল্প লিখে কিংবা এঁকে পাঠাও: পঞ্চম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা স্বপ্নের গল্প প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। স্বপ্নের এই গল্প লিখে কিংবা এঁকে সঙ্গে হরলিক্সের জারের গায়ের মোড়কটিসহ কিশোর আলোর ঠিকানায় ডাকযোগে অথবা সরাসরি পাঠিয়ে দিতে হবে ১৫ মার্চের মধ্যে।

অংশগ্রহণকারীদের মধ্য থেকে মোট এক হাজার ৫২০ জনকে পুরস্কৃত করা হবে। এর মধ্যে শীর্ষ দুজন তাদের একজন করে অভিভাবকসহ সিঙ্গাপুরের ইউনিভার্সেল স্টুডিও ঘুরে আসার সুযোগ পাবে। লেখা ও আঁকা পাঠানোর ঠিকানা: স্বপ্নের গল্প, কিশোর আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা।