লেখাপড়া না করে দেশ এগিয়ে নেওয়া যাবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগকে উদ্দেশ করে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, লেখাপড়া না করে কেবল জিন্দাবাদ বলে দেশকে এগিয়ে নেওয়া যাবে না।
নীলফামারী জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল রোববার সকালে জেলা প্রশাসকের সমেঞ্চলনকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সংস্কৃতিমন্ত্রী বলেন, নীলফামারী ছাত্রলীগের ছেলেরাই লেখাপড়া করে না। তারা লেখাপড়া করলে সন্ধ্যার পর রাস্তায় থাকবে কেন? দেশকে এগিয়ে নিতে হলে পড়াশোনা করতেই হবে।
জেলা প্রশাসক জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধিরা অংশ নেন। সভার শুরুতে জেলা প্রশাসনের পক্ষ থেকে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সভায় বক্তৃতা করেন নীলফামারী-১ আসনের সাংসদ আফতাব উদ্দিন সরকার, নীলফামারী-৪ আসনের সাংসদ শওকত চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেঞ্চদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মমতাজুল হক প্রমুখ।
বক্তারা নীলফামারীর কাঙ্ক্ষিত নীলসাগর ট্রেনটি চিলাহাটি থেকে সরাসরি ঢাকা চলাচলের দাবি, চিলাহাটি স্থলবন্দর চালু, নীলফামারী শহর বাইপাস সড়ক, টেকনিক্যাল কলেজ স্থাপনসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।
জবাবে মন্ত্রী এলাকার সমস্যাগুলো সমাধানে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় তালিকা তৈরি করার আহ্বান জানিয়ে বলেন, মানুষের প্রত্যাশা পূরণ করতে না পারলে মন্ত্রী হয়ে কোনো লাভ নেই। তিনি বিভিন্ন দাবির ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার চেষ্টা করবেন বলে আশ্বাস দেন এবং নিজের ও দলের ভাবমূর্তি ধরে রাখতে দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান। এ সময় তিনি দুর্নীতি প্রতিরোধে দলমত-নির্বিশেষে সবার সহযোগিতা কামনা করেন।
প্রতিবন্ধীদের মাঝে উপকরণ বিতরণ: পরে দুপুরে মন্ত্রী জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অসহায় প্রতিবন্ধীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ অনুষ্ঠানে যোগ দেন। প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের অর্থায়নে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে ৪০টি হুইল চেয়ার, পাঁচটি ট্রাই-সাইকেল, ১২টি শ্রবণযন্ত্র, ১২টি ওয়াকার বিতরণ করা হয়।