লেখায় কোনো আপস করি না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরেণ্য কথাসাহিত্যিক হাসান আজিজুল হক বলেছেন, ‘লেখার ব্যাপারটা সব সময়ই আমার কাছে একটা দায়ের মতো৷ যখনই কোনো লেখা মাথায় আসে, তখনই মনে হয়, একটা দায় এসে ঘাড়ে চাপল৷ এই দায় থেকে নিজেকে উদ্ধার করতে হবে৷ তার কারণটা হচ্ছে এই, লেখাটাতে আমি আমার নিজের সবটাকে দিয়ে দিতে চাই। এই একটি মাত্র জায়গা, যেখানে আমি কোনো রকমেই আপস করি না।’
গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় নগরের জিন্দাবাজার এলাকায় সৃজনশীল বইয়ের বিপণনপ্রতিষ্ঠান ‘বইপত্র’ আয়োজিত এক আড্ডায় এসব কথা বলেন হাসান আজিজুল হক৷
আড্ডায় উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পী রামকানাই দাশ, কবি-সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুভেন্দু ইমাম, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আলী মোস্তফা চৌধুরী, শিশুসাহিত্যিক তুষার কর, সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির অধ্যাপক অনুবাদক-লেখক সুরেশ রঞ্জন বসাক, বইপত্রের স্বত্বাধিকারী সেলিমা সুলতানা, কবি মোস্তাক আহমাদ দীন প্রমুখ৷
আজ স্মারক বক্তৃতা: আজ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘কবি আবদুল গফ্ফার দত্তচৌধুরী স্মারক বক্তৃতা ২০১৪’ প্রদান করবেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক৷