লেখার মধ্য দিয়ে সজলকে বাঁচিয়ে রাখতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নিয়ে তথ্যচিত্র নির্মাণ, পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ, তরুণদের পাহাড় নিয়ে উৎসাহিত করাসহ বিভিন্ন কাজ করেছেন সজল খালেদ। তাঁর জীবনের গল্প লেখার মধ্য দিয়ে তাঁকে বাঁচিয়ে রাখতে হবে৷
ঢাকা রিপোর্টার্স ইউনিটির কনফারেন্স লাউঞ্জে গতকাল বুধবার এক স্মরণসভায় বক্তারা এ আহ্বান জানান৷ গত বছরের ২০ মে এভারেস্ট জয় করে নামার সময় হারিয়ে যান সজল খালেদ৷ স্মরণসভার আয়োজন করে মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।
বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড েট্রকিং ক্লাবের প্রতিষ্ঠাতা ইনাম আল হকের সঞ্চালনায় স্মরণসভায় বক্তব্য রাখেন, এভারেস্টজয়ী পর্বতোরোহী নিশাত মজুমদার, এম এ মুহিতসহ তাঁর বন্ধুবান্ধব ও গুণগ্রাহীরা৷
এভারেস্ট অভিযানের আগে মুহম্মদ জাফর ইকবালের একটি কিশোর কাহিনি অবলম্বনে কাজলের দিনরাত্রি নামের একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রও নির্মাণ করেন সজল খালেদ। এ ছাড়া পর্বতের নেশায় অদম্য প্রাণ শিরোনামে একটি বইও অনুবাদ করেন তিনি৷