প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জে টিআইবির সচেতন নাগরিক কমিটির (সনাক) উদ্যোগে গতকাল সোমবার দিনব্যাপী লেখালেখির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে টিআইবির দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের সঙ্গে যুক্ত ইয়েস গ্রুপের ২৪ জন সদস্য অংশ নেন। সুনামগঞ্জ সনাক কার্যালয়ে অনুষ্ঠিত কর্মশালার সূচনা পর্বে বক্তব্য দেন সুনামগঞ্জ সনাকের সভাপতি নুরুর রব চৌধুরী, সনাকের সদস্য ও সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে, টিআইবির ঢাকা অফিসের কর্মসূচি কর্মকর্তা সুদর্শন পাল, সুনামগঞ্জ কার্যালয়ের ব্যবস্থাপক বিন্দু রিছিল। পরে সংবাদ, ফিচার, সংবাদ বিজ্ঞপ্তি, সভার কার্যবিবরণী লেখার বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করেন টিআইবির কর্মকর্তা সুদর্শন পাল।