লেগুনা-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর জেলা সদরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাস্টারবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীসহ পাঁচজন নিহত হয়েছেন। এতে আরও দুজন আহত হয়েছেন বলে জানা গেছে। আহত ব্যক্তিদের গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ সোমবার বেলা পৌনে তিনটার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানের সঙ্গে যাত্রীবোঝাই লেগুনার সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। লেগুনাতে গাজীপুর সদর উপজেলার একটি স্কুলের দুই শিক্ষার্থী ছিল। হতাহতের বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এ নিয়ে সোমবার পর্যন্ত ১৭৫ দিনে দেশের বিভিন্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ১ হাজার ৭০৭ জন।