লেগুনা চলাচলের প্রতিবাদে সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন অভ্যন্তরীণ যাত্রীবাহী বাস মালিক ও পরিবহন শ্রমিকেরা। আজ শনিবার বেলা সাড়ে ১১টা থেকে ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কের সংযোগস্থল বিশ্বরোড মোড়ে এই কর্মসূচি শুরু হয়েছে। মহাসড়কে যাত্রীবাহী লেগুনা চলাচলের প্রতিবাদে এ অবরোধ ডাকা হয়।

অবরোধের কারণে বিশ্বরোড মোড়ের তিন দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ঢাকাগামী হাজার হাজার নারী-পুরুষ ও শিশু ভোগান্তিতে পড়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল বিশ্বরোড মোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ূন কবির বলেন, যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত হাইওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বাস মালিক সমিতি ও পরিবহন শ্রমিক ইউনিয়নের আলোচনা চলছে।