লেগুনাচালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ফুলবাড়িয়ায় পুলিশ সদর দপ্তরের সামনে গতকাল বৃহস্পতিবার বিকেলে হিউম্যান হলারের চালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে কয়েকজন সামান্য আহত হন।
পুলিশ সদর দপ্তরের সামনের সড়কে হিউম্যান হলার-লেগুনা চলাচলে বাধা দিলে তাঁরা পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, বিকেল পৌনে পাঁচটার দিকে হিউম্যান হলারের চালকেরা পুলিশ সদর দপ্তরের সামনের সড়কে লেগুনা চলাচলের সুযোগ করে দেওয়ার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। একপর্যায়ে পুলিশ রাস্তা থেকে সরে যেতে বললে এই সড়ক দিয়ে লেগুন চলাচল করতে না দেওয়া হলে তাঁরা রাস্তা ছাড়বেন না বলে জানিয়ে দেন। এ নিয়ে পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া এবং দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। লেগুনা চালক ও চালকের সহকারীরা পুলিশের ওপর ইটপাটকেল ছুড়তে থাকেন। দেড় ঘণ্টা ধরে এ অবস্থা চলার সময় আশপাশের সড়কগুলোতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। একপর্যায়ে পুলিশ লাঠিপেটা করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।