লেগুনার চাপা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বাঘানগর ব্রিজ এলাকায় গতকাল বৃহস্পতিবার লেগুনার চাপায় মঞ্জু রানী বিশ্বাস (৩৫) নামের এক নারী নিহত হয়েছেন। তাঁর বাড়ি আড়াইহাজার উপজেলার ছোট বাড়ৈপাড়া এলাকায়। পুলিশ জানায়, বেলা ১১টার দিকে রাস্তা পার হওয়ার সময় মাধবদী থেকে আসা একটি লেগুনা তাঁকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।