লেগুনার চাপায় নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ভালুকা উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নিশিন্দা এলাকায় গতকাল বুধবার ফজলুল হক খান (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ফজলুল হক খানের বাড়ি উপজেলার ভরাডোবা ক্লাবের বাজার এলাকায়। পুলিশ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গতকাল বেলা তিনটার দিকে ফজলুল হক মোটরসাইকেল চালিয়ে ভরাডোবা বাজার থেকে ভালুকা উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন। নিশিন্দা এলাকায় একটি যাত্রীবাহী লেগুনা মোটরসাইকেলটিকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পরপরই সেখানে তাঁর মৃত্যু হয়। ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার জানান, এ ঘটনায় বুধবার সন্ধ্যা পর্যন্ত কোনো মামলা হয়নি।