প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের টঙ্গীতে গত শনিবার লেগুনার ধাক্কায় নবী হোসেন (৭২) নামের এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। তিনি ময়মনসিংহের গফরগাঁওয়ের লংগাইর কুমারবাড়ী গ্রামের বাসিন্দা। টঙ্গী থানার পুলিশ সূত্রে জানা গেছে, নবী টঙ্গীর গোপালপুর এলাকায় ভাড়া থেকে গাজীপুর জজকোর্টের এক আইনজীবীর মুহুরির কাজ করতেন। এ ঘটনায় পুলিশ লেগুনার চালকসহ দুজনকে আটক করেছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তাঁর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মাওলা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। গাজীপুর প্রতিনিধি|