লেগুনার ধাক্কায় শিশুর মৃত্যু, চালকসহ লেগুনা আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর শাহজাহানপুর থানা এলাকায় আজ বুধবার লেগুনার ধাক্কায় মোহাম্মদ সিফাত নামের ছয় বছরের এক শিশুর মারা গেছে। ঘটনার পর পুলিশ চালকসহ লেগুনা আটক করেছে।
সূত্র জানায়, পরিবারের সঙ্গে শাহজাহনপুর রেলওয়ে কলোনীতে থাকত সিফাত। বাবা ইমান আলী রিকশাচালক। আজ বুধবার সন্ধ্যা সাতটার দিকে সে বাসার সামনের সড়কে দাঁড়িয়ে ছিল। এ সময় একটি লেগুনা তাকে সজোরে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত নয়টার দিকে সে মারা যায়। দুই ভাইয়ের মধ্যে সিফাত ছোট। গ্রামের বাড়ি ময়মনসিংহে।
শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) প্রণয় কুমার প্রামাণিক প্রথম আলোকে বলেন, চালক মানিক মাতবরসহ লেগুনা আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে।