লেগুনার ধাক্কায় কিশোরের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর আদাবরে লেগুনার ধাক্কায় হাবিবুর রহমান (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সে মোহাম্মদপুরের ছাপড়া মসজিদ হাফেজিয়া মাদ্রাসার ছাত্র ছিল।
গতকাল শুক্রবার রাত ১০টার দিকে আদাবর থানার সামনে রাস্তা পারাপারের সময় হাবিবুরকে ধাক্কা দেয় লেগুনাটি। গুরুতর আহত অবস্থায় লেগুনাচালক শামসু নিজেই তাঁর লেগুনায় করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। চিকিৎসকেরা সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। হাবিবুরের মৃত্যুর পর লেগুনাচালক শামসু পালিয়ে যান। হাবিবুরের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে।
হাবিবুর রহমানের মৃত্যুর খবর পেয়ে মাদ্রাসাশিক্ষক ও ছাত্ররা রাতে হাসপাতালে ভিড় করেন। তাঁরা কেউ শিশুটির স্থায়ী ঠিকানা বলতে পারেননি।