প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজনৈতিক লেজুড়বৃত্তির কারণে সাংবাদিকদের ইউনিয়নগুলো ভেঙে যাওয়ায় সাংবাদিকেরা মর্যাদা ও অধিকারহারা হয়ে পড়ছেন। সাংবাদিকদের হারানো গৌরব ও অধিকার ফিরিয়ে আনতে হলে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) ঐক্য অত্যাবশ্যক। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক আলোচনা সভায় সাংবাদিক নেতারা এই মত প্রকাশ করেন। জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (জ্যাব) ‘মুক্ত গণমাধ্যম ও সাংবাদিক দায়িত্বশীলতা’ শীর্ষক ওই আলোচনা সভার আয়োজন করে। সংগঠনের আহ্বায়ক সৈয়দ মেজবাহ আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন বিএফইউজের সাবেক সভাপতি আমানুল্লাহ কবীর, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ, ডিইউজের সাবেক সভাপতি এলাহী নেওয়াজ খান প্রমুখ।