লেনদেন নিষ্পত্তি না হওয়ার ঘটনার তদন্ত দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা ও চট্টগ্রাম দুই স্টক এক্সচেঞ্জে গতকাল মঙ্গলবার লেনদেনের নিষ্পত্তি না হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বিনিয়োগকারীদের সংগঠন ইনভেস্টরস ফোরাম অব চিটাগাংয়ের নেতারা। এক বিবৃতিতে তাঁরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।বিবৃতিতে ইনভেস্টরস ফোরামের নেতারা বলেন, বিশাল পুঁজিবাজারের লেনদেনের নিষ্পত্তিতে সিডিবিএলের কারিগরি সমস্যা হতেই পারে। এ জন্য বিকল্প ব্যবস্থা রাখা উচিত ছিল। কিন্তু তা না করে কারিগরি সমস্যার কথা বলায় সাধারণ বিনিয়োগকারীদের মনে সংশয় জেগেছে, প্রকৃতপক্ষে কর্তৃপক্ষ বিশেষ মহলকে বিশেষ কোনো সুবিধা দিচ্ছে কি না।বিবৃতিদাতারা মঙ্গলবারের লেনদেন বন্ধ থাকার কারণে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ঋণের এক দিনের সুদ বাদ দেওয়ার দাবি জানান। সেই সঙ্গে ভবিষ্যতে এ-জাতীয় সমস্যা সমাধানে দ্রুত বিকল্প ব্যবস্থা নিশ্চিত করার ওপরও জোর দেন তাঁরা। বিবৃতিদাতারা হলেন: ইনভেস্টরস ফোরামের আহ্বায়ক আছলাম মোরশেদ, যুগ্ম আহ্বায়ক এম এ কাদের, খোরশেদ আলম ও সদস্য সচিব রানা বিশ্বাস।