লেনিনের ১৪৪তম জন্মবার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ২২ এপ্রিল, রুশ বিপ্লব ও আন্তর্জাতিক সর্বহারা শ্রেণীর নেতা ভ্লাদিমির ইলিচ লেনিনের ১৪৪তম জন্মবার্ষিকী। দিবসটি উপলক্ষে বাংলাদেশের কমিউনিস্ট পার্টিসহ (সিপিবি) বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে।
সিপিবির সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম এবং সাধারণ সম্পাদক কমরেড সৈয়দ আবু জাফর এ উপলক্ষে গতকাল এক বিবৃতিতে বলেন, সারা দুনিয়ার শ্রমজীবী মেহনতি মানুষের মুক্তির জন্য কমরেড লেনিন যে শিক্ষা রেখে গেছেন, তা চিরকাল অনুসরণীয় হয়ে থাকবে।
দিবসটি উপলক্ষে সিপিবি আজ মঙ্গলবার বিকেল পাঁচটায় পুরানা পল্টনের কমরেড মণি সিংহ সড়কের মুক্তি ভবনে আলোচনা সভা করবে। এ ছাড়া বাংলাদেশ ইউনাইটেড কমিউনিস্ট লীগ লেনিনের জন্মবার্ষিকী উপলক্ষে আজ বিকেল সাড়ে চারটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুনীর চৌধুরী মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করেছে। বিজ্ঞপ্তি।