লেপ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বিশ্বনাথ উপজেলার ১২টি গ্রামের ১৮০টি শীতার্ত পরিবারের সদস্যদের মধ্যে লেপ বিতরণ করা হয়েছে। যুক্তরাজ্য-প্রবাসী হাজী আবদুল কাইয়ুম ও জয়নাল আবেদীনের অর্থায়নে এবং বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে গত শুক্রবার উপজেলার দশঘর এনইউ উচ্চবিদ্যালয় মাঠে এসব লেপ বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুহেল মাহমুদ। সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য আবদুল রহিম। অনুষ্ঠান সঞ্চলনা করেন প্রেসক্লাবের প্রচার সম্পাদক রুহেল উদ্দিন ও সদস্য এনামুল হক। বিশেষ অতিথির বক্তব্য দেন ডাচ্-বাংলা ব্যাংক বিশ্বনাথ শাখার ব্যবস্থাপক জহির আহমদ চৌধুরী, সাংবাদিক প্রনঞ্জয় বৈদ্য, প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন। বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি