লেপ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার মারিয়ালয় গ্রামে শীতার্তদের মাঝে ৬০০ লেপ বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী ওয়াহিদের ব্যক্তিগত উদ্যোগে গতকাল মঙ্গলবার এগুলো বিতরণ করা হয়। এ সময় কাজী ওয়াহিদ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মানিক মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাহাত খান, মহিলা ভাইস চেয়ারম্যান এমিলি পারভীন, যুবলীগ নেতা গোলাম রাব্বানী, সোনারং টঙ্গিবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজাহান কাজী, ধীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির মোল্লা, আনিসুর রহমান প্রমুখ।